বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার উন্নয়নের দাবিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর দরদির স্মারকলিপি প্রদান

দেবহাটা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভুঁইয়ার সাতক্ষীরা পরিদর্শনে দুইদিনের সফরের আজ শেষদিনে (১২অক্টোবর), দেবহাটা উপজেলার পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দেবহাটার বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ৪টি প্রস্তাবনা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব ও দরদির কার্যনির্বাহী উপদেষ্টা মো: আবুল হাসান, দরদির যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা মো: রিয়াজুল ইসলাম (হাসা), দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, দরদির প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, দরদির আজীবন সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবাদুল ইসলাম, দরদির উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় উপদেষ্টা মো: আবুল কালাম। উপস্থিত ছিলেন দরদির গণযোগাযোগ বিষয়ক উপদেষ্টা ও দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম এবং দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা।

পাশাপাশি উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ মো: ইদ্রিসুর রহমান, দরদির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা কাদের মহিউদ্দিন এবং নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো: আব্দুল্লাহ।

যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে স্মারকলিপি প্রদান করেন দরদির সভাপতি সাকিব হোসেন।
দেবহাটাবাসীর পক্ষ থেকে দরদির প্রস্তাবনাসমূহ:

১. সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বাজেট ইতোমধ্যে বরাদ্দ হয়েছে৷ কাজটা দ্রুত শুরু করে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানোর জন্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ।

২. দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্তবর্তী কোমরপুর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের পদক্ষেপ নেওয়ার জন্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ।

৩. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানের স্মরণে পারুলিয়া বাসস্ট্যান্ডে(শহীদ আসিফ চত্বরে) শহীদ-বেদি স্থাপন করা হয়েছে। সেটার পূর্ণাঙ্গ রূপ ও নকশা প্রণয়ন এবং স্থায়ীকরণের জন্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ।

৪. দেবহাটাকে একটি আকর্ষণীয় পর্যটনবান্ধব অঞ্চলে রূপান্তর করতে বনবিবি বটতলা, রূপসী ম্যানগ্রোভ, জমিদার-বাড়িসহ দেবহাটার সীমান্তঘেষা ইছামতি নদীকেন্দ্রিক মিনি-পর্যটন-হাব তৈরি করতে, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ।

উল্লেখ্য, অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টাকে দরদির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি, তাঁকে একটি হাতে-আঁকা পোর্টেট প্রদান করে সম্মানিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান ও প্রস্তাবিত দেবহাটার মিনি স্টেডিয়াম পরিদর্শনের পর, যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদ আসিফ হাসানের পরিবারের সাথে সাক্ষাতে যান। দরদির সদস্যবৃন্দ সর্বক্ষণিক উপদেষ্টার বহরের সাথে অবস্থান করেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী