শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার পারুলিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর সোমবার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির আয়োজনে এবং পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর, মাদার অব হিউম্যানিটি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা শফিউল রহমান (সেজ খোকন), উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক নাসির হোসেন,পারুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল