বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার পারুলিয়ায় যৌথ পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় সরকারি, বেসরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের নিয়ে যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) উপজেলার পারুলিয়া ইছামতী টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএইচএ মইনুল হাসান।

উপস্থিত ছিলেন এফপিআই সফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্যাহ গাজী, কমিউনিটি ক্লিনিকের এইচ এ বৃন্দ, সিভিও ওয়ার্কিং গ্রুপের সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন এনজিও সেক্টরের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে দেবহাটা উপজেলার ৪টি ইউনিয়ন দেবহাটা, কুলিয়া, পারুলিয়া, নওয়াপাড়ার কমিউনিটি ক্লিনিক গুলো থেকে এলাকার জনসাধারণের জন্য যে সকল সেবার সুযোগ আছে সেগুলো সম্পর্কে আলোচনা এবং সেবা/সুবিধার উন্নয়ন বাড়াতে যৌথ পরিকল্পনা প্রনয়ণ করা হয়।
সেই সাথে সাথে সিভিও ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ ইউনিয়ন ভিক্তিক কার্যক্রম এর মনিটরিং স্ট্যান্ডার্ড সমূহ আলোচনা করা হয়।
সবশেষে ২০২৪ এর যৌথ পরিকল্পনা গুলোর অর্জন সমূহ আলোচনা করা ও পরিকল্পনার অবশিষ্ট প্লানিং বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫ এ নতুন করে যৌথ পরিকল্পনা তৈরি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন