শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার রাস্তার পাশের শুকনো গাছ, প্রাণ ঝুঁকিতে পথচারীরা!

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটার বিভিন্ন এলাকায় রাস্তার পাশের হেলে পড়া শুকনো গাছ থেকে প্রতিনিয়ত ডালপালা ভেঙে পড়ছে। ব্যাস্ততম সড়কটির পাশে দীর্ঘদিন ধরে এ অবস্থা থাকায় প্রতিনিয়ত আহত হচ্ছে পথচারীরা। এমনকি ডালপালা ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি হচ্ছে যানবহনের।
জানা গেছে, বিভিন্ন সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের গাছগুলো মরে পড়ে আছে বহুদিন ধরে। সরকারি নিয়মতান্ত্রিক জটিলতায় এসব গাছ অপসরণ সম্ভব হচ্ছে না। আর সেকারণে মরে পড়ে থাকা গাছগুলো ভেঙে পড়লেও কেটে ফেলার অনুমতি মিলছে না। এতে করে রাস্তায় উভয়পাশে বাজার, স্কুল-কলেজ ও একাধীক ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন এ এলাকা দিয়ে যাতায়াত করে কোমলমতি শিক্ষার্থীসহ সবধরনের মানুষ ঝুঁকিতে চলাচল করছে। তাছাড়া হেলে পড়া গাছটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন থাকায় দূর্ঘটনার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে জনসাধারনের। দেবহাটার সখিপুর মোড় থেকে উপজেলা মোড় পর্যন্ত অসংখ্য গাছ শুকিয়ে গেছে। হালকা ঝড়-বৃষ্টি হলেই গাছের ছোট বড় ডালপালা ভেঙে পড়ছে। কোন কোন সময় মরা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়ে বাড়ছে দূর্ভোগ।
দেবহাটা উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, এই গাছগুলোর নিচ দিয়ে যাওয়ার সময় খুবই ভয় করে। কারণ না জানি কখন ভেঙে পড়ে। কিছুদনি আগে পারুলিয়া গরুহাটে মরাগাছের ডাল পড়ে জাল ব্যবসায়ীর মৃত্যু হয়। আমরা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে বললেও তারা কোন উদ্যোগ নিতে পাচ্ছেন না। সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদের গাছ হওয়ায় সরকারি নিয়মে আটকে আছে মরা গাছ অপসরণ। আমরা চাই বর্ষার আগেই এই গাছগুলো কেটে ফেলা হোক।
সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম জানান, সড়কের পাশে মরা গাছ থাকায় বিভিন্ন সময় তা বিদ্যুতের তারের উপরে পড়ছে। এতে সংযোগ তা ছিড়ে যাচ্ছে। আবার কোথাও বিদ্যুতের খুঁটি পড়ে ব্যাপক ক্ষতি হচ্ছে। যার ফলে দূর্ঘটনা এড়াতে আবহাওয়ার খারাপ অবস্থা জানা মাত্র সংযোগ বন্ধ করতে হচ্ছে। এতে করে গ্রাহক ভোগান্তি বাড়ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, সড়কের পাশে মড়া গাছ নিয়ে আমরা খুব ঝুঁকিতে আছি। না জানি কখন কি বিপদ হয়। মরা গাছগুলোর মালিকানা ও অনুমতি না হওয়ায় অপসরণ করা যাচ্ছে না। তবে সাধারণ জনগনের নিরাপত্তার স্বার্থে অতিঝুঁকিপূর্ণ গাছের ডাল কেটে সংশ্লিষ্ট ভ‚মি অফিস বা ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করার জন্য চেয়ারম্যানদেরকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে দূর্ঘটনা এড়াতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথিবিস্তারিত পড়ুন

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী