বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আরো ১৫ জনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

সাতক্ষীরার দেবহাটায় গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপ্লব মন্ডল সাংবাদিকদের এ তথ্য জানান।

আক্রান্ত পনের জনের মধ্যে পিসিআর ল্যাব টেস্টে ১০ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
তাদের মধ্যে পারুলিয়াতে ৭জন, সখিপুরে ৩জন, কুলিয়াতে ৩জন এবং নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নে একজন করে আরোও ২জন রয়েছেন।

করোনাক্রান্তরা হলেন, পারুলিয়ার অনুপ (৩০), খেজুরবাড়িয়ার রুহুল আমিন (৪৮), একই গ্রামের সুলতানা পারভীন (৪১), ফুলজান বিবি (৬৫), জাহাঙ্গীর আলম (৬৪), সাইফুল ইসলাম (৪৮), খলিসাখালির লুৎফর রহমান (৫৫), সখিপুরের সফুরা বেগম (৫০), শেখ ওমর (৩০), শামীম হোসেন (৩৮), কুলিয়ার আব্দুল্যাহ আল মামুন (৪২), আব্দুল্যাহ আল নোমান (২৪), রঘুনাথপুরের দূর্গাবালা (৬৫), নওয়াপাড়ার আষ্কারপুরের রোকেয়া (৫০) ও দেবহাটা সদরের ঘলঘলিয়া গ্রামের আছিয়া (৪০)।

আক্রান্ত পনেরো জন মিলিয়ে দেবহাটা উপজেলাতে কেবলমাত্র দ্বিতীয় ওয়েভে এপর্যন্ত ৮৬ জন এবং প্রথম ও দ্বিতীয় ওয়েভ মিলিয়ে মোট ১৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় তিনজন হোম আইসোলেশন মুক্ত হয়েছেন এবং বর্তমানে ৮৩জন করোনা রোগী হোম আইসোলেশনে রয়েছেন।

এদিকে, করোনাক্রান্ত প্রত্যেকের বাড়ি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন