বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ‘এ যেন মৌমাছিদের বাড়ি’

‘এ যেন মৌমাছিদের বাড়ি’। ৭ বছর ধরে একই ঘরে বাসা বাঁধে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। ফলে গৃহপালিত মৌমাছি বললেও হয়তো ভুল হবে না।

সাতক্ষীরার দেবহাটার কোড়া গ্রামের আবু সাঈদের বাড়ি যেন মৌমাছির অভয়ারণ্য। এমনটি চলছে কয়েক বছর ধরে। বছরের ৭ থেকে ৮ মাস ধরে মধু সঞ্চয় করে মৌমাছির দল চলে যায়। আবার কিছুদিন পরে ফিরে আসে।
ওই বাড়িতে এ বছর চাক রয়েছে ২৬টি। এলাকাবাসীর বেশ কৌতূহল এ বাড়িকে ঘিরে।

বাড়ির বাসিন্দারা প্রথমে ভয় পেলেও এখন যেন স্বজন মনে করেন মৌমাছিদের। বহিরাগতদের উৎপাত বা অন্য পশুপাখির আক্রমণ থেকে রক্ষা করতে সকলেরই রয়েছে নজরদারি। পতঙ্গগুলোও যেন বোঝে এ অভিভাবকত্ব। তাইতো কাছে গেলেও বিরক্ত কিংবা হুল ফোটায় না।

কয়েক বছরে এ বাড়ির পরিচিতি বেড়েছে আশপাশে। মৌমাছির বাড়ি দেখতে অনেকে আসেন, খুব কাছ থেকে এ দৃশ্য দেখে অভিভূত হন তারা।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম জানান, ‘মৌমাছিগুলো মূলত ফুলের মৌসুমে লোকালয়ে আসে পার্শ্ববর্তী সুন্দরবন থেকে। উপদ্রবহীন জায়গা পাওয়ায় একই ঠিকানায় বারবার আসে এগুলো।’

মৌমাছির চাক দেখে শুধু স্বস্তি আর বিস্ময়ই নয়, মধু বেঁচে বাড়িওয়ালার লাভের অঙ্কটাও বেশ। মধু বিক্রি করে প্রতিবছর প্রায় ৫০ হাজার টাকা আয় হয় তাদের- এমনটাই জানালেন বাড়ির মালিক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন