শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি আব্দার, সম্পাদক আশরাফুল

দেবহাটায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কার্য্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় দেবহাটা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কমিটির ঘোষনা দেন নির্বাচন কমিশন।

এর আগে নির্বাচন কমিশন গঠন করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং-এস ১২০৬৮)’র দেবহাটা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষে ৯ মার্চ নির্বাচন কমিশন কর্তৃক ৫১ টি পদের তফসিল ঘোষনা করে।

সেই অনুযায়ী আগামী ২১মার্চ ভোট গ্রহন এবং ঐদিন বিকাল ৫ টায় ফলাফল ঘোষনা করার সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন। এছাড়া ১১ ও ১২ মার্চ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের দিন ধার্য্য ছিল। এতে ৫১ পদে মনোনয় সংগ্রহকারীরা যাচাই বাছায়ে সকলে বৈধতা পাওয়ায় এবং কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দেন নির্বাচন কমিশন।

এতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানের ভাই ও সাংবেড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দার রহমান সভাপতি, গোপাখালি রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আশরাফুল আলম সাধারণ সম্পাদক ও নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন গাজী সাংগঠনিক সম্পাদক মনোনিত হন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোস্তাফিজ হাসান সিনিয়র সহ-সভাপতি (পুরুষ), হেনা পারভীন সিনিয়র সহ-সভাপতি (মহিলা), সহ-সভাপতি যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কুদ্দুস, হরষিৎ মÐল, রুমা অধিকারী, শরীফা পারভীন, আইয়ুব হোসেন সিনিয়র যুগ্ম-সম্পাদক, সানজিদা খাতুন সিনিয়র যুগ্ম-সম্পাদক (মহিলা), যুগ্ম-সম্পাদক শরীফা পারভীন, প্রতাপ কুমার ঘোষ, যুগ্ম-সম্পাদক (মহিলা) চন্দনা রানী ঘোষ, সহ-সম্পাদক নাজমা বেগম, শেখ আছাফুর রহমান, সহ-সম্পাদক (মহিলা) জেসমিন আরা, সহ-সাংগঠনিক সম্পাদক হিরন্ময় সরকার, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক বিলকিছ নাহার, অর্থ সম্পাদক আবু সাইদ, সহ-অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন সহ-দপ্তর সম্পাদক অরুপ কুমার পাল, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুহুল হক, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক মৌসুমী ইমরোজ, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক উত্তম কুমার, সহ-সংস্কৃতি ও বিনোদন সম্পাদক শিরিন সুলতানা, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক গোলাম রসুল, সহ-মিডিয়া ও যোগাযোগ সম্পাদক আবু বকর সিদ্দিক, সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক হাফিজুল ইসলাম, সহ-সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মিথুন রহমান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সম্পাদক শামীমা নাছরিন, সহ-প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সম্পাদক সালেকুর রহমান, কাব স্কাউট সম্পাদক আব্দুর রব, সহ-কাব স্কাউট সম্পাদক আজিজুল ইসলাম, ধর্মীয় সম্পাদক রবিউল ইসলাম, সহ-ধর্মীয় সম্পাদক অসিত বরণ পাল, কার্যকরী সদস্য সাইফুল্লাহ-আল-তারিক, তালিম হোসেন, মাগফি আজম, বিমল কুমার সরকার, আফসানা মমতাজ, নাজমা পারভীন, নাজমুন নাহার, শারমিন সুলতানা স্মৃতি।

কমিটি ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কলারোয়া উপজেলা শাখার সভাপতি মো. আরিফুজ্জামান কাকন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পঙ্কজ কুমার বর্মন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম সরদার, সিনিয়র সহ সভাপতি (মহিলা) শাহিনা আক্তার চায়না, সহ সভাপতি সৈয়দ আমির হোসেন মিঠু, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ-আল-তারিক, নির্বাচন কমিশনার ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান, নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান, দক্ষিণ সখিপুর সপ্রাবির প্রধান শিক্ষক খায়রুল আলম ও হিরারচক সপ্রাবির প্রধান শিক্ষক একেএম রোজাউল।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি