শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ৩৮ জনের কোভিশিল্ড টিকা গ্রহন

সারা দেশের ন্যায় দেবহাটায় মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা কোভিশিল্ড প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিশিল্ড টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
এসময় উপজেলার মধ্যে প্রথম কোভিশিল্ড টিকা নেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপ্লব মন্ডল।
তিনি ছাড়াও প্রথম দিনে টিকা নিয়েছেন উপজেলার মোট ৩৮ জন ব্যাক্তি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. আব্দুল লতিফ বলেন, আমরা এপর্যন্ত দেবহাটা উপজেলাতে ৩৭০ ভায়াল কোভিশিল্ড টিকা পেয়েছি। যা থেকে তিনহাজার সাতশ জনকে প্রথম পর্যায়ে এই টিকা দেয়া সম্ভব। কেবলমাত্র যারা অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন তারা টিকা নিতে পারবেন। তবে প্রথম পর্যায়ে শুধুমাত্র মনোনীত সম্মুখ সারির করোনা যোদ্ধা এবং ৫৫ বছরের উর্দ্ধে বয়স্ক নাগরিকদের কোভিশিল্ড টিকার জন্য অনলাইনে আবেদন করতে পারছেন।

বাকিরাও শীঘ্রই কোভিশিল্ড টিকা পাবেন উল্লেখ করে তিনি বলেন, এপর্যন্ত দেবহাটা থেকে প্রায় দেড়শ ব্যাক্তি অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন।

টিকা প্রদানকালে ইউএইচএফপিও ডা. আব্দুল লতিফ, আরএমও ডা. বিপ্লব মন্ডল, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা

স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত