সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে প্রথম বারের মতো টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান

দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, প্রথম বারের মতো বীমা দাবি নিষ্পত্তি করেছে।

বাংলাদেশের টেলিকম খাতে এটিই প্রথম সফল বীমা দাবি নিষ্পত্তির উদাহরণ। বাংলালিংক-এর একজন বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকের কাছে বীমা দাবির টাকা তুলে দেয়ার মাধ্যমে এই খাতে বৈচিত্রপূর্ণ সেবার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কক্সবাজারের একজন বিটুবি গ্রাহকের মৃত্যুর পর তার স্ত্রীর পক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকার বীমা দাবি করা হয়েছিল। এই সম্মানিত গ্রাহক বাংলালিংক-এর ২৫১ টাকার বান্ডেল ক্রয় করেছিলেন, যার আওতায় টকটাইম, মোবাইল ডাটা ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর ইন্সুরেন্স কভারেজ ছিলো। গ্রাহকের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর নমিনি বীমা দাবি নিয়ে আসেন। দাবিটি্র তদন্ত কার্যক্রম অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করে নমিনিকে দাবিকৃত পূর্ণ টাকা হস্তান্তর করা হয়। এই দ্রুত বীমা দাবি নিষ্পত্তি গ্রাহককে দেওয়া বাংলালিংক-এর উন্নত সেবার পাশাপাশি সহজ ও কার্যকরী সমাধানের প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

টেলিকম সেবায় ইন্সুরেন্স কভারেজ-এর অন্তর্ভূক্তি গ্রাহকের জন্য একটি কার্যকরী ও উদ্ভাবনী উদ্যোগ যা সংশ্লিষ্ট খাতে নতুন মানদন্ড হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলালিংক-এর টেলিফোনি বান্ডেলগুলোতে বিটুবি গ্রাহকদের সুরক্ষার জন্য বীমা সুবিধা যুক্ত করা হয়েছে। ২৫১ টাকার বান্ডেলে ২০০ মিনিট, ৪ জিবি মোবাইল ডাটা, ২ জিবি টফি ডাটার পাশপাশি দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে এক লক্ষ ষাট হাজার টাকা ও স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ষাট হাজার টাকা ইন্সুরেন্স কভারেজ রয়েছে।

এছাড়াও রয়েছে মাইবিএল অ্যাপের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ। ১৫১ টাকার বান্ডেলের ক্ষেত্রে রয়েছে ১০০ মিনিট, ২ জিবি মোবাইল ডাটা, ১ জিবি টফি ডাটার পাশাপাশি দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ১ লক্ষ টাকা ও স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা ইন্সুরেন্স কভারেজ। উভয় বান্ডেল ক্রয়ে ৩ হাজার টাকার হাসপাতাল বিল কভারেজ ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর চুক্তিবদ্ধ ৩৫০ টি হাসপাতালে সেবা গ্রহণের ক্ষেত্রে রয়েছে ৫০% পর্যন্ত ছাড়।

বাংলালিংক-এর কমার্শিয়াল ট্রান্সফর্মেশন ও বিটুবি মার্কেটিং ডিরেক্টর মুহাম্মদ আব্দুল হাই বলেন, “বাংলালিংক উদ্ভাবনী সব অফারের মাধ্যমে গ্রাহককে ইন্সুরেন্স বিষয়ে সচেতন করতে ও গ্রাহকের নিজের ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য সহজে বীমা সেবা নিশ্চিত করতে চায়। ইন্সুরেন্স কভারেজের সুবিধাভোগী পরিবারের কাছে তাদের কষ্টে সময়ে বীমা দাবির নগদ অর্থ তুলে দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। আমরা আশা করি, দেশের প্রত্যেক প্রান্তের গ্রাহকরা উদ্যোগী হয়ে নিজেকে ও নিজের পরিবারকে বাংলালিংক ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর যৌথ উদ্যোগের ভিত্তিতে নিয়ে আসা ইন্সুরেন্স সেবাগুলোর যেকোনো একটির আওতায় নিয়ে আসবেন ও সুরক্ষিত থাকবেন।”

গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর সিইও, শেখ রাকিবুল করিম, এফসিএ, বাংলালিংক-এর সাথে এই কৌশলগত চুক্তির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “আমাদের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকরা তাদের মাসিক টেলিফোনি বান্ডেলের সাথে বিশেষায়িত ইন্সুরেন্স কভারেজ সুবিধা পাচ্ছেন। সফলভাবে ও দ্রততার সাথে বীমা দাবি নিষ্পত্তি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

চট্টগ্রামে বাংলালিংক-এর কর্মকর্তাদের উপস্থিতিতে চেকটি হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অফ বিটুবি প্রোডাক্ট এন্ড মার্কেটিং রাফি ই মাহাবুব ও হেড অফ এসএমই মোহাম্মদ মাহামুদুল হাসান। এছাড়াও, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ডিজিটাল এন্ড এডিসি ফসিহউল মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ মার্কেটিং এন্ড কমিউনিকেশনস শাফিন এম ইউনুস দাউদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ইন্সুরেন্স বিজনেস জাফর আহমেদ ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি-এর ভাইস প্রেসিডেন্ট আশরাফ আলী।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক