রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড

বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২০২৩।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের শিক্ষা ও পেশাগত উন্নয়ন শাখার পরিচালক এফ এম আশরাফুল আলম।

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আগামী ২১ জুলাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে আগামী ২৯ জুলাই জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। একই দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পুরষ্কার বিতরন করা হবে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আর সোসাইটি প্রদত্ত নির্দিষ্ট লিংক থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আগামী ১৯ জুলাই ২০২৩ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং বিপিএস-এর উপদেষ্টা অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ে এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে যা পরবর্তী বছর থেকে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।

সাথে সাথে তিনি একটি ন্যাশনাল এনভায়রনমেন্টাল রিসার্স ইন্সটিটিউট গঠন করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন। এ সময় সরকারের বিভিন্ন সেক্টরে পরিবেশ স্নাতকদের অন্তর্ভুক্ত করার উপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বিক পরিবেশ বাঁচাতে বিসিএস ক্যাডারে পরিবেশ স্নাতকের অন্তর্ভুক্ত করতে হবে। শুধু তাই নয় নীতি নির্ধারনী পর্যায়েও পরিবেশ স্নাতকদের অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবী।

পরিবেশ দূষণ এখন বিশ্বব্যাপী একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর ভেতর অন্যতম একটা দূর্যোগ প্রবণ দেশ। অতি বৃষ্টি, অনা বৃষ্টি, তীব্র তাপদহ, বন্যা ও সাইক্লোন এখন আমাদের নিত্যসঙ্গী। তাই পরিবেশের সার্বিক দিকগুলো নিয়ে আমাদের এখন ভাবার সময় হয়েছে। এমনকি ভবিষ্যত প্রজন্মের জন্য একটা নিরাপদ পরিবেশ রেখে যাওয়ায় আমাদের প্রধান লক্ষ্য হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির নির্বাহী পরিচালক আবু জুবায়ের, পরিচালক (প্রশাসন ও অর্থ) শেখ আবু জাহিদ, নির্বাহী সদস্য আতিকুর রহমান মল্লিক, সুজিত কুমার রায়, চিফ অপারেটিং অফিসার, পিডিসিএ মো. জিয়াউর রহমান সহ অনেকে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক