বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন শ্রমজীবী নারীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘দেশের অগ্রযাত্রায় শক্তিশালী ভূমিকা রাখছেন শ্রমজীবী নারীরা। এ মানুষগুলোর ক্ষমতায়ন জোরালো হলে তারা দেশকে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সম্প্রীতির দেশ হিসেবে গড়তে পারবে।’

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শিশু একাডেমিতে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) ৩৫ বছর উদযাপন অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।

তারা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে ১৯৮৮ সালে ডিএসকে প্রতিষ্ঠিত হয়। দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ এবং শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ গঠনই ডিএসকের লক্ষ্য। প্রতিষ্ঠানটি দেশের নির্বাচিত দুর্গম প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিএসকের কর্মকাণ্ড অনেক বিস্তৃত। তারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। হতদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে। ডিএসকের হয়তো সম্পদ সীমিত কিন্তু তাদের উদ্দেশ্য মহৎ।

স্বাগত বক্তব্যে ডিএসকের নির্বাহী পরিচালক ড. দিবালোক সিংহ বলেন, নারীরা আমাদের কাছ থেকে পুঁজি ঋণ হিসেবে নিয়ে তাদের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি উন্নত করতে সমর্থ হয়েছেন। একটি পুরুষতান্ত্রিক সমাজে ডিএসকের নারী গ্রাহকরা সফল হচ্ছেন। এতে পরিবারে ও সমাজে নারীর মর্যাদা বাড়ছে।

আগামী দিনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তি সমতার সমাজব্যবস্থা গড়ে তোলা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজার ভিত্তিক অর্থনীতির ভেতর দিয়ে যদি আগাতে হয়। যে মানুষগুলো অবহেলিত ও সুবিধাবিঞ্চিত সেই মানুষগুলোর জন্য সুনির্দিষ্টভাবে কিছু করা দরকার। এ ধরনের অনুধাবন থেকে দুস্থ স্বাস্থ্যের জন্ম। তিনি বলেন, বড় কাজ একা করা যায় না। এ জন্য অংশীদারত্ব লাগবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আজ উদযাপন করবেন। নতুন স্বপ্ন দেখবেন ও ওই স্বপ্ন বাস্তবায়ন করবেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…