বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী :

‘দেশের মানুষ আজ নদী-নালা ও জলাশয়কে রক্ষা করতে একত্র হয়েছে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন- বাংলাদেশের মানুষ নদী-নালা, খাল-বিল ও জলাশয়কে রক্ষা করতে একত্র হয়েছে। এমনকি আজকে সমগ্র দেশ আপগ্রেড হয়ে গেছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ডায়না মেগাসেডের কারনে। ঢাকায় মেট্রো রেল ইতোমধ্যে উদ্বোধন হয়েছে। দেশের জনগণের জীবনযাত্রার মান বেড়ে গেছে। আমরা এখন মধ্যম আয়ের দেশে রুপন্তরিত হয়েছি। নদীর নাব্যতা ও গতিপথ সচল রাখতে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে। রক্ত শিরা দিয়ে প্রবাহিত হয়ে মানুষের শরীরকে সতেজ রাখে, তেমনি নদীর গতিপথ সচল না রাখলে তা একসময় শুকিয়ে যাবে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদিকের সভাপতিত্বে বুধবার (২৮ ডিসেম্বর-২০২২) দুপুরে যশোরের মণিরামপুর ডিজিপিএস বিকন স্টেশনে প্রতিমন্ত্রী আরও বলেন- দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ১০ হাজার কিঃ মিঃ নদীপথ সচল ও ৪১টি নদী বন্দর উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এরই মাধ্যমে ৪১’ সালের মধ্যে উন্নত দেশ গড়তে নৌপরিবহন মন্ত্রণালয় অন্যতম সহযোগী হতে কাজ করে চলেছে। হাইড্রোগ্রাফির অনুমোদন ছাড়া কোন নদীর উপর ব্রিজ নির্মাণ হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি আবদুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ইউএনও কবীর হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, বিআইডব্লিউটিএ’র পরিচালক শামছুন্নাহার, স্টেশনের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, সন্দীপ ঘোষ, বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, এইচ এম ফারুক হুসাইন, গাজী মাযাহারুল আনোয়ার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রকি, সাধারন সম্পাদক রমেশ দেবনাথ, অভি প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন