মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের মানুষের মস্তিষ্ক উর্বর, তবে বাজে কাজে খাটায়: প্রধানমন্ত্রী

জাল সার্টিফিকেটে বিদেশে গিয়ে যারা বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি করছে তাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ আগস্ট) ‘প্যালেস অব রেসিডেন্সে’ আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘বাংলাদেশ এনভয় কনফারেন্সে’ তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষের মস্তিষ্ক উর্বর। তারা এটাকে ভালো কাজে ব্যবহার করলে, কোনো দুঃখ ছিল না। কিন্তু তারা এটি বাজে কাজে খাটায়। অদক্ষ কিছু লোক জাল সার্টিফিকেট কিনে বিদেশে এসে দেশের ক্ষতি করছে। এদের শাস্তি পেতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য বাড়ানোই এখন মূল লক্ষ্য। এখানে প্রবাসী বাংলাদেশিরা যাতে দক্ষ হয়ে আসতে পারেন, সেই উদ্যোগ নিতে হবে।

আফ্রিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে রাষ্ট্রদূতদের তৎপর হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, আফ্রিকার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো ভালো করার উদ্যোগ নিতে হবে ৷ অর্থনৈতিক কূটনীতি বাড়াতে হবে৷ বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আফ্রিকার বিনিয়োগ যেমন আমরা চাই; তেমনি ভবিষ্যতে বাংলাদেশও আফ্রিকায় বিনিয়োগ করবে।

এ সময় ডলার সংকট সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি।

যুদ্ধের প্রেক্ষাপটে অনেক দেশেরই কূটনীতির ক্ষেত্রে নতুন নতুন উপলব্ধি হচ্ছে। ব্রিকস ঠিকমতো কাজ করলে অবহেলিত দেশগুলোও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় ওআইসির সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে আফ্রিকান দেশগুলোর ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।

বাংলাদেশের কৃষি বিপ্লবের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, একসময় আকাশচুম্বী দাম দিয়ে শীতের সবজি কিনতাম। এখন সে সব ইতিহাস। বারোমাসেই শীতের সবজি পাওয়া যায়, আধুনিক ও যুগপোযোগী কৃষি গবেষণার মাধ্যমে তা সম্ভব হয়েছে। প্রয়োজনে আফ্রিকার মাটিতে কৃষি উৎপাদনের উদ্যোগ নেয়া যেতে পারে। তাতে করে দুই দেশই উপকৃত হবে।

ভারী শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করার সুযোগ রয়েছে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, টানা গণতান্ত্রিক ধারা বজায় রাখা সম্ভব হওয়ায় আজ দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। গণতান্ত্রিক ধারার এই অগ্রযাত্রা যেনো ব্যাহত না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কেননা, গণতান্ত্রিক ধারা ছাড়া উন্নয়ন করা সম্ভব হয় না।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীরবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ