বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দদের সাথে এমপি রবির মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তার বক্তব্যে বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সকল প্রোগ্রাম সফল করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজপথ সব সময় নিজেদের দখলে রাখতে হবে।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো. ছাইফুল করিম সাবু, জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবয়ক বিকাশ চন্দ্র দাশ, শেখ সাহাঙ্গীর হোসেন সাহীন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, কাজী শরিফুল ইসলাম, সদস্য মো. জোহর আলী, জাহিদ হাসান খান, মো. আজিবুর রহমান আলিম, শেখ আজাদ আলী, শফিউল ইসলাম শফি, আজিজুর রহমান, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের কাদু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, ভোমরা ১১৫৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নুরুল ইসলাম প্রমুখ। জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সকল নেতা কর্মীবৃন্দ ও জেলা শ্রমিকলীগের সংশ্লিষ্ট সকল বেসিক ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান