শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধসে পড়লো দিল্লি বিমানবন্দরে টার্মিনালের ছাদ, নিহত ১

ভারী বৃষ্টিতে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টামির্নালের ছাদ ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ছয়জন।

খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে প্রবল বৃষ্টিতে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের কিছু অংশ ভেঙ্গে কয়েকটি গাড়ির ওপর পড়ে।

দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই টার্মিনাল থেকে সব ধরনের বিমানের বহির্গমন এবং চেকইন কাউন্টারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে ভোরে দিল্লি বিমানবন্দরের এক নম্বরের টার্মিনালের কিছু অংশ ভেঙে পড়েছে। এই কারণে এক নম্বর টার্মিনাল থেকে সকল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ধসে যাওয়া ছাদের নীচে বেশ কয়েকটি গাড়ি আটকে আছে। ছাদ ধসে পড়ার কারণ এখনো সরকারিভাবে জানানো হয়নি। তবে, ধারণা করা হচ্ছে তীব্র ঝড়-বৃষ্টিতেই এই দুর্ঘটনা ঘটেছে।

টানা দুইদিন ধরে দিল্লিতে প্রবল বৃষ্টি ঝরছে। এই বৃষ্টি দিল্লির প্রচণ্ড দাবদাহ প্রশমিত করলেও রাজধানীর অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।

একই রকম সংবাদ সমূহ

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

ভালো চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করার পর পুনের কুখ্যাত যৌনপল্লিতে বিক্রিবিস্তারিত পড়ুন

৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়