রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নক-আউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া!

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এসে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার। কাতারের মাটিতে বিশ্বকাপের হট ফেভারিট হিসেবে পা রেখে শুরুতেই অঘটনের শিকার। ওই এক হারেই আর্জেন্টিনার জন্য নক-আউটে ওঠায় তখন শঙ্কায়। গ্রুপের পরের দুই ম্যাচ জিতে সব শঙ্কা উড়িয়ে সেই আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নিশ্চিত করলো নক-আউট শেষ ষোলো।

বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে দুর্দান্ত এক দল নিয়েই কাতারের মাটিতে পা রেখেছিলো লিওনেল মেসির আর্জেন্টিনা। অথচ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে বসলো আলবিসেলেস্তারা। নক-আউটে ওঠাটাই তখন আর্জেন্টিনার সামনে বড় পরীক্ষা, তার ওপর গ্রুপে রানার-আপ হয়ে উঠলে নক-আউটেই প্রতিপক্ষ হিসেব পেতে হবে ডি-গ্রুপের সেরা দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। রাশিয়া বিশ্বকাপেও দ্বিতীয় রাউন্ডেই এই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো মেসিদের।

সব জল্পনা-কল্পনা উড়িয়ে গ্রুপে নিজেদের শেষ দুই ম্যাচে দুর্দান্ত দুই জয় নিয়ে মেসিরা সেহ ষোলো নিশ্চিত করলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। নক-আউটে প্রতিপক্ষ হিসেবে পেলো তুলনামূলক সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে।

ডি-গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার-আপ হিসেবে নক-আউট নিশ্চিত করেছে এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়া।
ফ্রান্স নিজেদের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরে অস্ট্রেলিয়ার সমান ৬ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষ দল হিসেবে উঠেছে শেষ ষোলোতে।

সি-গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নক-আউটে ডি-গ্রুপের রানার আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
অন্যদিকে, মেক্সিকোর সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধান এগিয়ে থেকে ডি-গ্রুপের রানার-আপ হিসেবে নক-আউটে ওঠা পোল্যান্ড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডি-গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্সকে।

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানবিস্তারিত পড়ুন

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন