সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নগরঘাটায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক-কর্মীদের উপর হামলা, আহত ৫

সাতক্ষীরা তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক কর্মীর উপর হামলা ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধায় নগরঘাটা স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনের স্ত্রীসহ ৫ জন সমর্থক কর্মী আহত হয়েছেন ও ২টি মোটরসাইকেল ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পিতা বাদি হয়ে পাটকেলঘাটা থানায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান লিপুসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নারগিস খাতুন (৩৫) ও নগরঘাটা এলাকার রবিউল ইসলাম, আব্দুস সামাদ, এনামুল, সেলিনা খাতুন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নারগিস খাতুনের আশংকাজনক অবস্থা। নারগিসকে খুলনা আড়াই হাসপাতালে ভর্তি করার জন্য সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে রের্ফাড করেছেন বলে জানান তার পরিবার।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কর্মীরা জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও তার সমর্থক কর্মীরা শনিবার বিভিন্ন স্থানে আনারস প্রতীক পোষ্টার লাগিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই দিনে সন্ধায় নগরঘাটার স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লিপু সহ তার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র লোহার রড নিয়ে ওৎ পেতে থাকে। এসময় জাহাঙ্গীর হোসেন ও তার সমর্থক কর্মীরা ওই পধিমধ্যে স্থানে পৌছালে তাদের উপর হামলা ও ২টি মোটরসাইকেল ভাংচুর করে এবং বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ করেন। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নারগিস খাতুন বাঁধা দিলে নারগিস খাতুনসহ ৫ জন সমর্থক কর্মীদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নৌকা প্রতীকের সমর্থক কর্মীরা। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লিপু জানান আমার সমর্থক কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে দিয়ে প্রচারনা কওে আসছিল। এসময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন ইট পেটকেল মারে। তখন আমার সমর্থক কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কর্মীর মধ্যে হাতাহাতি হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান