শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে খেজুরের রস খেয়ে ৬ স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে খেজুরের রস খেয়ে করে বিষক্রিয়ায় ৬ ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার শাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা সবাই শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, রোববার শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র স্কুলে গিয়ে খেজুরের রস পানের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বের হয়।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, স্কুল থেকে বেরিয়ে ছাত্ররা স্কুলের অদূরে খেজুর গাছে পেতে রাখা রসের ঠিলা/ভাড় গাছ থেকে পেড়ে আনে। পরে তাদের মধ্যে ৬ জন রস পান করে। রস পান শেষে তারা স্কুলে ফিরে এলে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তাদের তীব্র পেটে ব্যথা শুরু হয়।

এভাবে সকলে অসুস্থ হয়ে পড়লে তাদের ৬ জনকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসক জানান, বিষাক্ত কোনো দ্রব্য রসে পড়েছে বা মিশ্রিত ছিলো বলে রস পানের পর ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী