রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে জেলা শ্রমিকদলের সভাপতি সহ বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমলসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জেলা শ্রমিকদলের সভাপতি আমলকে তার নিজ বাড়ি জেলার লোহাগড়া উপজেলার নলদী থেকে গ্রেপ্তার করা হয়। একইরাতে সদর উপজেলার নাকশী বাজারের এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় সাতজনকে এবং পরে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে লোহাগড়া উপজেলার কালনায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও কালিয়া পৌরসভা থেকে নাশকতা মামলায় এজহার নামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- সদর উপজেলার বিছালীর জিয়ার রহমান (৩৪), মির্জাপুরের শেখ হাসিবুর রহমান (৪০), হাদিউজ্জমান ভুট্টো (৪১), বিল্লাল হোসেন (৩০) ইয়াদুল ইসলাম (২৭) সেলিম মোল্যা (৪৪), দক্ষিণ নড়াইলের টিপু মোল্যা (৫১), আউড়িয়ার বাশার মণ্ডল (৪৩) ও আতিয়ার শেখ (৫০), শেখহাটির বোরহান খান (৪২) ও মোস্তাফিজুর রহমান (৩১), লোহাগড়া উপজেলার কচুয়াবাড়ির ইব্রাহিম মোল্যা (২৭) এবং কালিয়ার আলম মাসুম (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদি জানান, নাশকতার খবরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানে হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী