বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন রূপে ভবদাহ সুইচ গেট, দর্শনার্থীদের পদচারণা বাড়ছে এলাকায়

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের ভবদাহ। নতুন করে নির্মিতব্য ভবদাহ সুইচ গেট এখন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের মানুষের কাছেও আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে। আধুনিক নকশায় নির্মাণাধীন এই সুইচ গেটকে ঘিরে প্রতিদিনই বাড়ছে নানা বয়সী দর্শনার্থী। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে কাটাচ্ছেন অবসর সময়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবদাহ সুইচ গেটের চারপাশে মানুষের আনাগোনা বেড়েছে। বিকেলের দিকে এলাকাটি হয়ে ওঠে প্রাণচঞ্চল। দর্শনার্থীরা গেটের নির্মাণকাজ পর্যবেক্ষণ করছেন, ছবি তুলছেন এবং ভবদাহের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, “আগে ভবদাহ মূলত জলাবদ্ধতা সমস্যার কারণে পরিচিত ছিল। এখন নতুন করে সুইচ গেট নির্মাণের ফলে এলাকাটি আরও আকর্ষণীয় হয়ে উঠছে। প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসে।”

দর্শনার্থী শারমিন আক্তার বলেন, “পরিবেশটা খুবই সুন্দর। বিকেলে এখানে এলে মন ভালো হয়ে যায়। নতুন গেটের নকশাও অনেক আধুনিক ও দৃষ্টিনন্দন মনে হয়েছে।”

ভবদাহ এলাকার আরেক বাসিন্দা মো. রবিউল ইসলাম বলেন, “এই স্থানটিকে পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো দরকার।”

ভবদাহ সুইচ গেটের অদূরেই অবস্থিত ঐতিহ্যবাহী মাছের আড়ৎও দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। বহু বছরের পুরনো এই আড়তে এখনও প্রতিদিন বিভিন্ন প্রজাতির মাছ কেনাবেচা হয়। স্থানীয়দের মতে, ভবদাহের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে এই মাছের আড়তের নিবিড় সম্পর্ক রয়েছে।

এছাড়া ভবদাহ মহাবিদ্যালয় ও তার আশপাশের মনোরম পরিবেশও দর্শনার্থীদের মুগ্ধ করে। সবুজ প্রকৃতি, খোলামেলা পরিবেশ এবং শান্ত আবহের কারণে বিকেলের সময় এখানে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

স্থানীয় সচেতন মহলের অভিমত, ভবদাহের প্রাকৃতিক সৌন্দর্য, নতুন সুইচ গেট এবং ঐতিহ্যবাহী মাছের আড়ৎকে কেন্দ্র করে একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা গড়ে উঠতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলে তারা মনে করেন।

স্থানীয়দের আশা, নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর ভবদাহ সুইচ গেট শুধু জলব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবেই নয়, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি লাভ করবে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন