শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যে তাক লাগিয়ে দিয়েছেন। ছেলের নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পাওয়ার পুরস্কার হিসেবে তাকে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা (২ কোটি ৩০ লাখ রুপি) মূল্যের একটি বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি কিনে দিয়েছেন তিনি।

গলসির ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যার ছেলে মোহাম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সিবিএসই বোর্ডের নবম শ্রেণির ছাত্র। পড়ালেখায় বরাবরই মেধাবী তালহা ষান্মাসিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করায় তার বহুদিনের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন বাবা।

সামসুদ্দিনের গলসিতে চারটি রাইস মিল রয়েছে এবং তিনি চীন ও ভিয়েতনামে চাল রপ্তানি করেন। গাড়ির প্রতি তার ব্যাপক শখ থাকায় নিজ গ্যারেজে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্র থর ও হুন্ডাই আলকাজারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।

ছেলের ভালো রেজাল্টের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সোজা মুম্বাই পাড়ি দেন। আন্ধেরির নামি শোরুম থেকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়িটি কিনে স্পেশাল কন্টেনার বা ট্রাকে চাপিয়ে পূর্ব বর্ধমানে নিয়ে আসেন। কচি কলাপাতার রঙের ঝাঁ চকচকে এই গাড়িটি গত শুক্রবার গলসিতে পৌঁছায়।

পাশাপাশি, নিজের অন্যান্য গাড়ির মতো এই গাড়ির নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যাও ‘৫৫৫’ নির্ধারণ করতে বিপুল অর্থ খরচ করেছেন এই ব্যবসায়ী।

ছেলের বয়স সবে ১৫ বছর হওয়ায় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় এখনই তার গাড়ি চালানোর কোনো প্রশ্ন ওঠে না। এ বিষয়ে তালহা জানিয়েছে, সে এখনও নাবালক এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় এখনই রাস্তায় গাড়ি চালাবে না। আপাতত সে পড়াশোনাতেই মন দেবে এবং সপ্তাহে মাত্র একদিন বাবার পাশে বসে নতুন গাড়ির রাইড উপভোগ করবে।

বাবা সামসুদ্দিন মিদ্যা এ প্রসঙ্গে বলেন, ‘ছেলে অনেক আগেই আমাকে বলেছিল, আব্বা একটা বিএমডব্লিউ চাই। তাই কিনে দিলাম।’

একই রকম সংবাদ সমূহ

ভারতের দরিদ্রতম রাজ্যে বিয়ের নামে অর্থ-ক্ষমতার ‘অশ্লীলতম প্রদর্শন’

ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারে এক রাজনীতিকের মেয়ের বিয়েকে কেন্দ্র করে কয়েকবিস্তারিত পড়ুন

স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয় : হাসিনার ফেরা প্রসঙ্গে জয়সওয়াল

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ারবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল
  • পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক
  • হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক
  • পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত