বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটির উপাচার্য পদে অধ্যাপক ড. আনোয়ার হোসেনের যোগদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য জনাব মো. আবদুল হামিদ নর্দান ইউনিভার্সিটির উপাচার্য পদে অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে দ্বিতীয়বারের মত ২৪ নভেম্বর ২০২১ হতে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

প্রফেসর ড.আনোয়ার হোসেন গত ৫০ বছর যাবত অধ্যাপনা পেশায় নিযুক্ত আছেন। একাধারে তিনি একজন শিক্ষক, দক্ষ প্রশাসক ও গবেষক হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ১৯৬৭ ও ১৯৬৮ সালে সমাজবিজ্ঞানে প্রথম হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

১৯৬৯ সালে সেপ্টেম্বরে ড. আনোয়ার হোসেন আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির বøুমিংটন ক্যাম্পাসে স্নাতকোত্তর ছাত্র হিসেবে পোর্ড ফাউান্ডেশনের স্কলারশীপ নিয়ে যোগদান করেন। ১৯৭১ সালে এই ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস হতে তিনি এমবিএ ডিগ্রী অর্জন করেন এবং ১৯৭২ সালে সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট(আইবিএ) এ যোগদান করেন।

১৯৮৩ সালে বেলগ্রেড ইউনিভার্সিটি হতে ড. ইন ইকোনমিক সাইন্স ডিগ্রী লাভ করেন। ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এ থাকা অবস্থায় অধ্যাপক হন। ২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের প্রাধ্যক্ষ এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর জাতীয় ও আর্ন্তজাতিক জার্নালে ৪৫টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

কর্মজীবনে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটিতে উপাচার্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উপাচার্য (ভারপ্রাপ্ত), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও কর্মজীবনে তিনি বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউনোস্কো, জিটিজেড, জার্মান উন্নয়ন সংস্থা,পেট্রো-বাংলা, পিকেএসএফ,বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), গ্রামীণ টেলিকম লিমিটেড, উন্নয়ন ও পরিকল্পনা পরার্মশক (ডিপিসি), এডিবি এবং বাংলাদেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষক ও পরামর্শক হিসেবে কাজ করেন।

১৯৮৭ সালে ড.আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’তে প্রথম বিবিএ প্রোগ্রাম চালু করেন। ড.আনোয়ার হোসেন বিশ্বের ৩০ টির অধিক দেশ ভ্রমন করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহন করেন। এছাড়াও তিনি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত এএমডিআইএসএ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুর ভিত্তিক সিএমও এশিয়া ফাউন্ডেশন কর্তৃক টির্চিং এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনবদ্য অবদানের স্বীকৃত স্বরূপ এমটিসি গেøাবাল আউটস্ট্যা›ডডিং ম্যানেজমেন্ট টিচার অব ফরেন অরেজিন অ্যাওয়ার্ড-২০১৭ এ ভুষিত হন।

একই রকম সংবাদ সমূহ

আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি এই চারটিবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের ১০২ জনবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক