বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দোকানের বারান্দা দখলসহ

নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে তারই পরিষদের মেম্বারের রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল, সরকারি অর্থে অবৈধভাবে রাস্তা নির্মাণ এবং প্রতিবাদ করায় ইউপি সদস্য ও তার পরিবারের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ইউপি সদস্য আহম্মদ আলী গাজীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নলতা মৌজার জেএল নং-১০, এসএ খতিয়ান নং-৩৯৪ এর ৫২১ নং দাগে ১৬ শতকের মধ্যে তার খরিদকৃত ৪ শতক জমিতে দুইতলা মার্কেট নির্মাণ করে বৈধভাবে ভোগদখল করে আসছেন। ওই মার্কেটে ৫টি দোকান রয়েছে, যা অন্যের নিকট ভাড়া দেওয়া।

কিন্তু সম্প্রতি নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে তার মার্কেটের পশ্চিম পাশের ৩ ফুট বারান্দা দখল করে সরকারি বরাদ্দের অর্থে ঢালাই রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি আঁচ করতে পেরে আহম্মদ আলী গাজী গত ২৭ এপ্রিল কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তদন্তের নির্দেশ দেন এবং সার্ভেয়ারকে সরেজমিনে তদন্তের জন্য পাঠানো হয়। এমনকি উপজেলা নির্বাহী অফিসার নিজেই মোবাইল ফোনে চেয়ারম্যানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলে জানা গেছে। কিন্তু প্রশাসনের সেই নির্দেশকে প্রকাশ্যেই বৃদ্ধাঙ্গুলি দেখান চেয়ারম্যান আজিজুর রহমান।

গত ৪ মে সকাল ১০টার দিকে চেয়ারম্যান নিজে ও তার লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক ভুক্তভোগীর জমির ওপর রাস্তার ঢালাই কাজ শুরু করেন। এ সময় ইউপি সদস্য আহম্মদ আলী গাজী ও তার দুই ছেলে আমজাদ ও আকরাম বাধা দিলে শুরু হয় মারপিট। পার্শ্ববর্তী মিলনের দোকানের ভেতরে ঢুকিয়ে শাটার বন্ধ করে নির্মমভাবে চেয়ার দিয়ে মারপিট করা হয়। বিশেষ করে ইউপি সদস্যের ছোট ছেলে আকরামকে বেধড়ক মারপিট করা হয়। বর্তমানে আকরাম কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো চিকিৎসাধীন। তার কানে ৮ টি সেলাই দিতে হয়েছ। চেয়ারম্যান নিজেই মারপিট করেন এবং তার নির্দেশে পরিষদের দফাদার বাবু, তার ভাই হাফিজুল ইসলাম, মফিজুলসহ ৮-১০ জন সশস্ত্র লোক আহম্মদ আলী গাজী ও তার দুই ছেলের ওপর অমানবিক নির্যাতন চালায়।

ঘটনার পর আহম্মদ আলী গাজী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে চেয়ারম্যানসহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একজন জনপ্রতিনিধি যদি এভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারই ইউনিয়ন পরিষদের মেম্বারের উপর সন্ত্রাসী হামলা-দখল চালান, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?

ভুক্তভোগী ইউপি সদস্য আহম্মদ আলী গাজী বলেন, আমি একজন মেম্বার হয়েও নিরাপদ নই। আমার রেকর্ডীয় সম্পত্তি দখল করে জোর করে রাস্তা নির্মাণ করেছে এবং প্রতিবাদ করায় আমাদের উপর হামলা চালানো হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান বলেন, জনগনের রাস্তা আটকানোর কারণে জনগন গণধোলাই দিয়েছে। সরেজমিনে আসলে বিস্তারিত জানতে পারবেন।

জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত