মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাটোরে শুরু হলো মাসব্যাপী ‘বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরে মাসব্যাপী ‘বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা-২০২১’ শুরু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয় নাটোরের উদ্যোগে ও পিপলস্ ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস্ এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ মার্চ) বিসিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যন মোশতাক হাসান ও নাটোর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

মেলায় ৫০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, চামড়া ও চামড়াজাত পণ্য, ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জাসামগ্রী, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকছে।

বিসিক চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে। যাতে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে করোনার কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন।

বিসিক জানায়, করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে এবং তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সারাদেশে মেলা করার উদ্যোগ গ্রহণ করেছে বিসিক। ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ঝিনাইদহ, সিলেট, নেত্রকোণা, ফেনী জেলায় মেলার আয়োজন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ