মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নানা অভিযোগে আগরদাড়ী ইউপির সাবেক মহিলা মেম্বর আমেনা ও স্বামীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বর আমেনা খাতুন ও তার স্বামী আব্দুল হাই বাবুর বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার(২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা-বৈকারী সড়কের বাবুলিয়ায় মানববন্ধনে শ্রীপুর গ্রামের নির্যাতনের শিকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অসিত কুমার দেবনাথ, অভিরণ খাতুন, পার্ব্যত দেবনাথ, রফিক, গোগন, নুরহোসেন, ইয়াছিন, মুজিদ, মুনায়েম, আকহাদ, নবীজান বিবি, শরিফা খাতুন, নুরজাহান প্রমূখ। মানববন্ধনে এলাকার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিগত সরকারের আমলে আ.লীগের নেতাকর্মীর ও পুলিশের ছত্রছায়ায় সাবেক সংরক্ষিত মহিলা মেম্বর আমেনা খাতুন ও তার স্বামী আব্দুল হাই বাবু প্রভাব খাটিয়ে শ্রীপুর এলাকার সাধারণ মানুষকে পুলিশে ধরিয়ে দেওয়া, পরসম্পদ জবর দখল, মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি, শারিরীক নির্যাতন, অত্যাচার ও মারপিট করে। সাবেক মহিলা মেম্বর আমেনা খাতুন ও তার স্বামী ও তাদের লোকজন বাবুলিয়ার শ্রীপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দেবনাথের ছেলে অসিত কুমার দেবনাথের জমি দখল করে রেখেছে। তাদের অপকর্মের প্রতিবাদ করায় অসিত কুমার দেব নাথ ও তার স্ত্রী পার্ব্যত দেবনাথ এবং তাদের প্রতিবন্ধী সন্তানকে মারপিট করে উল্টো পুলিশ দিয়ে নানাভাবে হয়রানি করেছে। একই গ্রামের আব্দুর রাজ্জাক দুই মেয়ে ও এক ছেলে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে। তাদের যাতায়াতের পথ টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়ে জমি দখল করে রেখেছে। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে নানা হয়রানি করার অভিযোগ করেছে। গত বৃহস্পতিবার বাবুর ভাবি অভিরনকে বেদম মারপিট করে তার ঘরে থাকা গহনা ও টাকা লুট করে নেয় সাবেক ইউপি মহিলা মেম্বর আমেনা খাতুন ও তার স্বামী আব্দুল হাই বাবুসহ তার সাঙ্গপাঙ্গরা। তারা এলাকার শত শত সাধারণ মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। ’
মানববন্ধনে সাবেক ইউপি মহিলা মেম্বর আমেনা খাতুন ও তার স্বামী আব্দুল হাই বাবুসহ তার সাঙ্গপাঙ্গদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী