শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী এশিয়া কাপে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারতের মেয়েরা

শ্রীলঙ্কায় আয়োজিত নারী এশিয়া কাপে বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে ভারত। স্বল্প রানের লক্ষ্য তাড়ায় মোটেও বেগ পেতে হয়নি হারমানপ্রিত কাউরের দলকে। হারাতে হয়নি কোনো উইকেটও। বাংলাদেশের দেওয়া ৮১ রানের লক্ষ্য ১০ উইকেট আর ৫৪ বল হাতে রেখেই টপকে গেছে ভারত। ফাইনালে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে তারা।

২০১৮ সালের আসরে এই ভারতকে হারিয়েই নারী এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া এই আসরে আর ফাইনালে ওঠতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। এবারও ব্যর্থ হলো বাংলাদেশের বাঘিনীরা।

শুক্রবার ডাম্বুলায় আসরের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ। প্রথম ৬ উইকেটে কোনো জুটিই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

৩৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুনের সঙ্গে আসা যাওয়ার মিছিলে যুক্ত হন ইশমা তানজিম, রুমানা আক্তার, রাবেয়া খান ও রিতা মনি।

শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের প্রতিরোধে মান বাঁচায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ৩৬ রানের জুটি গড়েন তারা। ৫১ বলে ৩২ রান করেন নিগার সুলতানা। এবারের এশিয়া কাপে আজই প্রথমবারের মতো আউট হলেন নিগার। রাধা যাদবের বলে দিপ্তি শর্মার হাতে ক্যাচ হন তিনি।

১৮ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। এতে ৮০ রানে থেমে যায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে বাংলাদেশি বোলারদের কোনো পাত্তাই দেয়নি দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। মারকুটে ও সতর্ক ব্যাটিংয়ের সঙ্গে সন্ধি এঁটে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তারা।

কিছুটা ধীরগতিতে খেলেন শেফালি। ২৮ বলে ২৬ রান করেন তিনি। অন্যদিকে মারকুটে ব্যাট করেন স্মৃতি। ৩৯ বলে ৫৫ রান করেন বাঁহাতি এই ব্যাটার। তুুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। এতে ১১ ওভারেই জয়ের বন্দরে চলে যায় ভারত।

ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রেনুকা সিং ও রাধা যাদব।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর