শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহত ও চারজন আহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন দক্ষিণগাঁও এলাকার মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮) একই গ্রামের আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)। পুলিশ এ ঘটনায় দুই পক্ষের তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একজন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। তখন প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হয়। পরে তাদের নরসিংদীর মনোহরদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুত্বর আহত অবস্থায় রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আত্মীয়স্বজন তাকে রাজধানীতে বাংলাদেশ মেডিকেল কলেজে নিয়ে গেলে আজ রবিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রবিনের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘নাঈম ও ফারুক মনোহরদী হাসপাতালে নেওয়ার পর মারা যান। আর রবিন ঢাকায় মারা যায়। ’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান