মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজ বাসায় গীতিকার রাসেলের ঝুলন্ত লাশ, পাশে সুইসাইড নোট

নিজ বাসা থেকে জনপ্রিয় গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি রাসেল ও’নীল নামে বিনোদন জগতে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৪৭।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

শুক্রবার এ ঘটনার বর্ণনায় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, রাসেলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ। পাশে ছিল একটা সুইসাইড নোট।
এতে লেখা রয়েছে— ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অতিস্বেচ্ছায় আত্মহনন করলাম। এর সঙ্গে কাউকেই জড়িত করা যাবে না। এবং আমার মরদেহের কোনো পোস্টমর্টেম হবে না।’

হাতের এই লেখা রাসেলের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তার পরিজন ও বন্ধুরা। তবে এ বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। আত্মহত্যায় প্ররোচনা আছে কিনা সেটিও খতিয়ে দেওয়া হচ্ছে।

পরিবারের বরাত দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান জানান, রাতের খাবার শেষ করে নিজ কক্ষে যান রাসেল। দরজা ভেতর থেকে লাগানো দেখে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন। দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ গিয়ে দেখে সিলিংফ্যানের ঝুলছে রাসেল। পরে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

এসআই সাইদুর বলেন, তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

রাসেল রচিত জনপ্রিয় গান ‘দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায়’। তার লেখা বেশিরভাগ গানই দলছুট এবং বাপ্পা মজুমদার গেয়েছেন।

রাসেল একসময় সাংবাদিকতা করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি নেন। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিংগেলও লিখেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়