শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন ঘিরে কূটনৈতিক সংকটের আর কোনো সম্ভাবনা নেই : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদ নির্বাচন ঘিরে অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সংকটের আর কোনো সম্ভাবনা নেই। সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এ মনোভাবের কথা জানান মন্ত্রী।

নির্বাচন ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে যে মতপার্থক্য বা সংকট তৈরি হয়েছিল, তা কি এখনো কিছু দেশের সঙ্গে রয়ে গেছে-এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি সংকট বলব না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল- একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেই রকম কোনো সম্ভাবনাই নেই।

হাইকমিশনারের সঙ্গে বৈঠক ইস্যুতে আইনমন্ত্রী বলেন, আজ বিশেষ একটি বিষয়ে আলাপ করেছি। সেটা হলো ভারতের ভূপালে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের ১২০৬ জন জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। আরও প্রায় দুই হাজার ট্রেনিং নেবেন।

তিনি বলেন, আমরা দেশে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করতে যাচ্ছি। সেখানে ভারতের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আজ সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী