শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন সব দলের কাছে গ্রহন যোগ্য করতে জীবন বাজি রেখে কাজ করছি। নির্বাচনে কোনো ধরেনের অনিয়ম সহ্য করা হবেনা। তিনি বলেন, যদি কোনো ভোটার ভোট দিয়ে বেরিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করা হয় মা কেমন ভোট দিলেন, বলবে বাবা আমার ভোটটা আমি দিয়েছি। তাহলে একশোতে একশো। আর যদি বলে বাবা আমার ভোটটা কে যেন দিয়ে দিছে তাহলে একশোতে জিরো। এমন কোনো ঘটনা ঘটলে ওই কেন্দ্রে ভোট বন্ধ করা হবে। ওই পিপ্রজাইডিং অফিসারকে চাকরিচ্যুত করা হবে, জেলে পাঠানো হবে। সব দলকে নির্বাচনে আনার বিষয়ে প্রকাশ্যে গোপনে চেষ্টা করা হয়েছে। এরপরও কেউ নির্বাচনে না এলে আমাদের কিছু করার থাকেনা। তিনি বলেন নির্বাচন এমন সুষ্ঠু করা হচ্ছে তারা পরে কপাল চাপড়াচ্ছে। তারা বুঝতে পারেছে নির্বাচনে না এসে তারা ভুল করছে। তিনি নির্বাচন কমিশনের অধিনে সকলকে নির্ভয়ে নির্বাচনে আসার আহবান জানান। মঙ্গলবার (৩০ এপ্রিল) তপ্ত দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ দুই উপজেলায় প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। মঙ্গলবার সকাল থেকে জেলা সাতক্ষীরা প্রশাসকের সম্মেলন কক্ষে টানা আড়াই ঘন্টা এ সভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাঃ মতিউর রহমান সিদ্দিকী, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম সহ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টকর্মকর্তা ও প্রতিদ্বন্দি¦ প্রার্থীগণ উপস্থিত ছিলেন। সেখানে তিনি নির্বাচন প্রভাব, সহিংসতামুক্ত ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য করতে নানা নির্দেশনা দেন। তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় পেশী শক্তি দিয়ে গুন্ডাপান্ডা দিয়ে কেন্দ্র দখল হয়ে যায় এমন ঘটনা ঘটলে কেন্দ্রে ভোটবন্ধ। পরে একটা একটা করে ভোট নেয়া হবে। প্রথম ধাপ ও পরবর্তী ধাপগুলোতে নির্বাচনগুলি শান্তিপূর্ণ করতে আমরা কাজ করে যাচ্ছি। প্রার্থীদের বলেছি, কেউ নির্বাচনী আচরণবিধি ভাঙলে এমন তথ্য প্রমাণ ভিডিওসহ রিটানিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেন তারা ব্যবস্থা না নিলে আমাকে বলেন আমি দেখবো।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস