বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একই সঙ্গে রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি লিফলেট, ব্যানার বা অন্যান্য প্রচারপত্রও ব্যবহার করা যাবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু এলাকায় পোস্টার ব্যবহার লক্ষ্য করা গেছে, যা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কেউ-ই বিধিমালা লঙ্ঘন করতে পারবে না। পাশাপাশি মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকে কোনো প্রকার পোস্টার মুদ্রণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যানার ব্যবহারের ক্ষেত্রে কমিশন জানিয়েছে, হরিজেন্টাল (আনুভূমিক) বা ভার্টিকাল (উলম্ব) যেভাবেই হোক, মাপ সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট হতে হবে। এছাড়া ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুনে প্রার্থীর নিজস্ব ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।

বিধিমালার ৭ (ঙ) ধারায় বলা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ছাড়া অন্যান্য প্রচারসামগ্রী অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। লিফলেট বা হ্যান্ডবিলের আকার এ-ফোর এবং ফেস্টুনের সর্বোচ্চ আয়তন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিধিমালার নিয়ম অনুযায়ী নির্বাচনী প্রচারণা ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলতে পারবে। সেজন্য আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে সকল নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী