বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে। নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ। আসলে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে- এটা তারা নিশ্চিত হয়ে গেছে। আপনারা নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? দেশের মানুষ তো নির্বাচন চাচ্ছে। নির্বাচনের মাধ্যমেই তো দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। গত ১৭ বছর তো আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এটা সত্য; কিন্তু গত ৮ মাসে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশে অনেক চাঁদাবাজি হচ্ছে। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, তাহলে চাঁদাবাজি করছে কারা? বর্তমান সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিএনপির মধ্যে এখন কোনো চাঁদাবাজ নেই। আমি বর্তমান সরকারকে বলতে চাই যেই চাঁদাবাজি করুক বুকে সাহস থাকলে আপনারা তাদেরকে ধরে ফেলুন। আমরা জানি আপনাদের সেই সাহস নেই। কারণ বর্তমানে যারা সরকারে আছে তাদের সাঙ্গপাঙ্গরাই এখন চাঁদাবাজি করছে।

তিনি বলেন, আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ। এখন বিএনপির অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রু আমরা কেয়ার করি না। বিএনপিকে সামনে অনেক শত্রুকে এবং অনেক সমস্যা মোকাবেলা করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন; কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতায় আসে নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে আসেন নাই। তাই উলটাপালটা চিন্তা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসেন না কেন। আমি তাদের উদ্দেশ্যে বলব- তারেক রহমান অবশ্যই আসবেন। তিনি সময় মতোই দেশে আসবেন। মাথায় রাখতে হবে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তাই আমাদের নেতা তারেক রহমানকে ভেবেচিন্তে এগোতে হবে।

তিনি বলেন, তারেক রহমান দেশে না এসে বিদেশে বসেই বিএনপিকে অনেক শক্তিশালী করেছেন।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক করে কিছু সুবিধাভোগী প্রতারক চাঁদাবাজি দখলবাজি করছে। যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। আমাদের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই চাঁদাবাজ এবং দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কর্মকাণ্ড করবে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। ছদ্মবেশী আওয়ামী লীগকে আমাদের দলে ঢুকানো যাবে না।

মির্জা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। বর্তমান সরকারের আমলেও মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। মিডিয়া তাদের সত্য কথা বলতে পারছে না। সারাক্ষণ শুধু সরকারের গুণগান গাইছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

এ সময় আরও বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ দলের অঙ্গ সংগঠনের নেতারা।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ