মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচিত হলে মাদক নির্মূলে কুশখালীতে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন

আসন্ন কুশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক জাহিদ হোসাইন বলেছেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুধীজনদের সমন্বয়ে মাদকবিরোধী কমিটি গঠন করবো। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।

তিনি বলেন, কুশখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এখনই সম্মিলিতভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম মারাত্মক সামাজিক অবক্ষয়ের মুখে পড়বে। তাই মাদক নির্মূলে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন।

জাহিদ হোসাইন আরও বলেন, ইউনিয়নবাসী আমাকে সমর্থন দিয়ে মূল্যবান ভোটে নির্বাচিত করলে প্রতিটি ওয়ার্ডে সুধীজনদের নিয়ে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। এসব কমিটির মাধ্যমে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী এবং তাদের পৃষ্ঠপোষকদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে ওই কমিটি সকলের সঙ্গে সমন্বয় করে মাদক সংশ্লিষ্টদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) কুশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা