সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষেধাজ্ঞার মধ্যেই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাকিব

বিতর্কের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছেন না সাকিব আল হাসান। ডিপিএলে নিষেধাজ্ঞার মধ্যেই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় আরেকটি প্রতিষ্ঠানের পণ্য দূত হয়েছেন।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচনার মুখে পড়েন সাকিব।

শাস্তি হিসেবে পাঁচ লাখ টাকা জরিমানাসহ তিন ম্যাচ নিষিদ্ধও হয়েছেন তিনি। আর এই নিষেধাজ্ঞার মধ্যেই মঙ্গলবার ‘এ-ই রিলায়েবল কনসালট্যান্সি’ নামের এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

যদিও বিষয়টি সাকিব প্রকাশ্যে এনেছেন বুধবার। এদিন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে খবরটি জানিয়ে সাকিব লিখলেন, ‘প্রতিষ্ঠানটির সমর্থন করতে পেরে আমি বেশ আনন্দিত।’

সাকিবের সঙ্গে চুক্তির বিষয়টি প্রতিষ্ঠানটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে। যেখানে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার সঙ্গে চুক্তিপত্রে সাকিবের সই করার ছবি পোস্ট করা হয়েছে। ওই পোস্টটিই নিজের টাইমলাইনে শেয়ার করেছেন সাকিব।

পোস্টটিতে লেখা হয়েছে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী দুই বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই কনসালটেন্সিতে যোগদান করেছেন। এখন থেকে বিভিন্ন শিক্ষা মেলায় এই প্রতিষ্ঠানের পক্ষে পরামর্শক হিসেবে সাকিবকে দেখা যাবে। তিনি সেখানে উচ্চতর শিক্ষার প্রচার করবেন। আমরা এই ব্যতিক্রমী যাত্রাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি।

পোস্টটি শেয়ারের পর পর এর নিচে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য জমা পড়েছে অনেক। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির সঙ্গে ঘটে যাওয়া প্রসঙ্গ টেনে আনছেন কেউ কেউ। চুক্তির পর কয়েক মাস না যেতেই একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক নিয়মে অখুশি হয়ে তা বাতিল করে দেন মাশরাফি।

নেটিজেনরা সাকিবকে পরামর্শ দিয়েছেন, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চু‌ক্তি‌তে যাওয়ার আগে তাদের প্রোফাইল সম্পর্কে জানতে। পরে ভক্ত-অনুরাগীরা যেন বিপদে না পড়েন।

এদিকে সাকিব যখন শিক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন, সেদিনই তার বড় কন্যা আলাইনা হাসান অব্রি কিন্ডারগার্টেনের চৌকাঠ পার করল।

এমন সুখবরে আপ্লুত সাকিব ফেসবুকে লিখেছেন, ‘কিন্ডারগার্টেন থেকে গ্র্যাজুয়েশন করার জন্য আমার বড় মেয়েকে অভিনন্দন। আমি দুঃখিত তোমার বড় দিনটি মিস করেছি। তবে আমি নিকট ভবিষ্যতে এর কোনটি মিস না করার প্রতিশ্রুতি দিচ্ছি!’
তথ্যসূত্র:যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানবিস্তারিত পড়ুন

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন