শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের একজন চীনের নাগরিক, অন্যজন ৬৪ বছর বয়সী নেপালি নারী। সংবাদমাধ্যম কাডমান্ডু পোস্ট এ খবর প্রকাশ করেছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) রাসুয়া জেলার আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে উদ্ধার করে নেপালি সেনাবাহিনী। বন্যার পর থেকে তিনি সুড়ঙ্গটির ভেতরে আটকা ছিলেন।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজরাম বাসনেত জানান, দক্ষিণ কোরিয়ার দুর্যোগ বিশেষজ্ঞদের সহায়তায় সেনাবাহিনীর একটি দল উদ্ধার অভিযান চালায়। উদ্ধারের পর ওই ব্যক্তিকে আরও চিকিৎসার জন্য নুওয়াকোটের ত্রিশুলিতে সেনাবাহিনীর একটি ব্যারাকে নেওয়া হয়।

অন্যদিকে নুওয়াকোট জেলার বেত্রাবতী এলাকায় ধ্বংসস্তূপে চাপা পড়া চারতলা একটি বাড়ির ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী চান্দিকা শ্রেষ্ঠকে জীবিত উদ্ধার করা হয়।

বন্যার পানিতে বাড়িটি ধ্বংসস্তূপে চাপা পড়ার পর তিনি সেখানে আটকা পড়েছিলেন। সহকারী পুলিশ সুপার সুমন কুমার বিকের নেতৃত্বে সেনাবাহিনীর ১৯ নম্বর ব্যাটালিয়নের নয় সদস্যের একটি উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে।

পাহাড়ি থেকে নেমে আসা পানিতে ভয়াবহ বন্যার পর ১১তম দিনে এই দুই উদ্ধার অভিযান চালানো হয়। বন্যায় রাসুয়া ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে, ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে উদ্ধার অভিযান চালিয়ে নতুন করে কোনো জীবিত ব্যক্তির সন্ধান পায়নি অনুসন্ধান ও উদ্ধারকারী দল। তবে একজনের মরদেহ পাওয়া গেছে। সেখানে আর কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও নেই।

কাঠমান্ডু পোস্ট জানায়, টানেলের ভেতর থেকে দুজনকে জীবিত উদ্ধারের পর কর্তৃপক্ষ অভিযান জোরদার করে। নতুন আশায় উদ্ধারকারী দল টানেলের এক মাথা থেকে অপর মাথায় তন্নতন্ন করে খুঁজে দেখেন। কিন্তু জীবিত আর কাউকে মেলেনি।

প্রকল্পের প্রায় প্রতিটি অংশই কাদা ও মাটির নিচে চাপা পড়েছে। কোথাও কোথাও বড় বড় পাথরও রয়েছে। উদ্ধারকারীরা ১৫ থেকে ২০ মিনিট হামাগুড়ি দিয়ে টানেলের ভেতরে এগিয়ে প্রতিটি অংশ তল্লাশি করেন। কিন্তু সেখানে কেবল কাদা, মাটি ও পলিমাটি পাওয়া গেছে।

গত ২৬ আগস্টে নেপালে এই ভয়াবহ পাহাড়ি বন্যায় প্রায় ১৪ শ মানুষের মৃত্যু হয়েছে। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের বড় একটা অংশ পর্যটক।

সূত্র: কাডমান্ডু পোস্ট

একই রকম সংবাদ সমূহ

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণতবিস্তারিত পড়ুন

  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০