বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ন্যায়বান মানুষ বিভিন্ন পর্যায়ের ক্ষমতায় আসলে দুর্বলরা আর অত্যাচারিত হবে না-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, আগামীতে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হবে, জনগণ যাতে সঠিকভাবে তাদের নিজস্ব মতামত পেশ করতে পারে সেই পরিবেশ করতে হবে। এমন পরিবেশের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ন্যায়বান মানুষ ক্ষমতায় আসলে দুর্বলরা আর কখনও অত্যাচারিত হবে না।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটাস্থ জামায়াত অফিসে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, অধ্যক্ষ আব্দুল হালিম, সরুলিয়া ইউনিয়ন জামাতের আমির শাহ আলম প্রমুখ।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মিহির মাষ্টার, পুলক পাল,গোবিন্দ সাধু,পলাশ ঘোষ। তারা তাদের মতামত তুলে ধরে বলেন, আমরা কোন দলের রাজনৈতিক নেতাকর্মী নই। অধিকাংশ এখানে আমরা সবাই ব্যবসায়ী। সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। আমরা ভালোভাবে থাকতে চাই। আমরা আমদের ধর্ম কর্ম স্বাধীনভাবে করতে পারি সে ব্যবস্থা চাই। অপরাধী শাস্তি পাক, আমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে ফেলে তাহলে তাদেরকে আইনের হাতে তুলে দিন সন্দেহের ভিত্তিতে তাকেতো পিটিয়ে হত্যা করতে পারেনা। আমরা যেন সারাদিন কাজ শেষে রাতে শান্তিতে ঘুমাতে পারি। আমাদের জন্ম এ দেশেই সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিয়ে এদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার টুকু চাই। তারা আরও বলেন, আপনাদের সম্পর্কে এতদিন আমাদেরকে ভুল বুঝানো হয়েছিল। ৫ ই আগস্ট এর পর থেকে আপনাদের ভূমিকা আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মতামতের পর প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমাদের মানবতার নবী মোহাম্মদ (সাঃ) বলেছেন ‘কোন অমুসলিম সম্প্রদায়ের উপর কোন মুসলমান যদি জুলুম করে তাহলে কেয়ামতের দিন আমি নবী হয়ে তার বিরুদ্ধে অমুসলমানের পক্ষ হয়ে আল্লহর দরবারে মামলা দায়ের করব’। আমরা পরকালে জবাবদিহিতার অনুভূতি নিয়েই মানুষের পাশে কাজ করছি।
আমারা আমাদের কর্মীদেরকে সেই আদর্শ মানুষ গড়ে তুলে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ট্রেনিং দিয়ে থাকি।
নিরাপত্তা বিষয় সম্পর্কে তিনি বলেন,নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের,আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে সাধ্যমতো কাজ করে যাবো। সবাইকে নিয়ে আমরা থাকতে চাই এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কোন অপশক্তি আমাদেরকে থামাতে পারবেনা।

একই রকম সংবাদ সমূহ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

আকস্মিক বন্যায় নেপালে মৃত্যু ১৯, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবংবিস্তারিত পড়ুন

লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের

জ্বালানি সরবরাহে সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন ব্যাহত হওয়া,বিস্তারিত পড়ুন

  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব