বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ধারালো ব্লেডের পোচে নার্সের ডান হাতের কব্জিতে ৫ টি সেলাই

নড়াইলের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন নার্স ডিউটিরত ছিলেন, আর তাহারা হলেন নার্স রেহানা পারভীন, নার্স রিপা বিশ্বাস ও নার্স স্বপ্না লস্কর। এর মধ্যে রিপা বিশ্বাস ও স্বপ্না লস্কর ২ জন ডিউটি চলাকালীন সময় কম্পিউটার রুমের ওয়াশরুমে মহানন্দে ভ্রু ফ্লাগ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন, ইতি মধ্যে সিনিয়র নার্স রেহানা পারভীন ওয়ার্ডের রুগীদের সেবাদানের পর হাত ধৌত করার জন্য ওয়াশরুমে যাওয়ার সময় নার্স রিপা বিশ্বাসের হাতে থাকা ধারালো সার্জিক্যাল ব্লেডের পোচে নার্স রেহানা পারভীন এর ডান হাতের কব্জির উপরে ২ ইঞ্চির মতো কেটে যায়,এবং ওখানে ৫টি সেলাই দেওয়া হয়।নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছব্দ নামে ভর্তি করা হয়, এবং সে নামটি হল লাভলী। যাহাতে মানুষ বুঝতে না পারে, তাকে সাধারণ রোগীদের মত ছদ্ম নামে ভর্তি করে আত্ম গোপনে একটি কোয়ার্টারে রাখা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও শরীফ সাহাবুর রহমান অসুস্থ নার্স রেহানা পারভীন ,নার্স স্বপ্না লস্কর,ও নার্স রিপা বিশ্বাস সহ আরো অনেকের উপস্থিতিতে মিষ্টি মুখ করিয়ে মিমাংসা করার চেষ্টা করেন,এ যেনো বিবাহ অনুষ্ঠান বা জন্ম দিন অনুষ্ঠান পালিত হল বলে মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেন আহত নার্স এর বড় ভাই জিল্লুর রহমান। জিল্লুর রহমান আরো বলেন গত ৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখ দুপুর ১টা ৪০ মিনিটের সময়। টি এস ও সাহেব আমার বোনের বিচার কি মিষ্টি মুখ করিয়ে শেষ করলেন? এ কেমন বিচার । উক্ত বিষয় টি, টিএসও শরীফ সাহাবুর রহমান সত্যতা স্বীকার করে বলেন যে নার্স রিপা বিশ্বাস ও নার্স স্বপ্না লস্কর ডিউটি টাইমে ভ্রু ফ্লাগ করেছিল সত্য। তবে দুর্ঘটনাটি ঘটেছে অসতর্কতার কারনে। কিন্তু পরিতাপের বিষয় হল, টি এস ও সাহেবের মিষ্টিমুখ করিয়ে বিচার কার্য সম্পন্ন করানো কে ধিক্কার জানান আহত নার্সের বড় ভাই জিল্লুর রহমান। জিল্লুর রহমান আরো বলেন আমার বোনের হাত কেটে দেওয়া হল,৫টি সেলাই দেয়া হলো তারপর সে ভীষণ অসুস্থ, ও খানে টিএসও শরীফ সাহাবুর রহমান সাহেব কেমন বিচার করলেন? এই বিচারে খুশি হয়ে ভ্রু ফ্লাগ নার্স রিপা বিশ্বাস ও ভ্রু ফ্লাগ নার্স স্বপ্না লস্কর উল্লাসে মেতে ওঠে বলে জানান আহতের বড় ভাই জিল্লুর রহমান।তবে সিনিয়র নার্স রেহেনা পারভীন এর বড় ভাই জিল্লুর রহমান ঘটনার সত্যতা তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক