মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের মধুমতি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন!

নড়াইলের বকজুড়ি ঘাট নামক মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় শক্তিশালী একটি সিন্ডিকেট।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার বকজুড়ি ঘাট এপার ওপার থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় একটি সিন্ডিকেট এর ইন্দন দাতারা হলো ১ মোঃ এরোন মোল্ল্যা, গ্রাম কেষ্টপুর থানা লোহাগড়া -জেলা নড়াইল ২ মোঃ মান্নান সদ্দার, গ্রাম আমডাঙ্গা থানা লোহাগড়া-জেলা নড়াইল। ৩ মোঃ কেরামত মোল্ল্যা,গ্রাম পানাইল থানা আলফাডাঙ্গা -জেলা ফরিদপুর দের নির্দেশে দিনে রাতে অবাধে বালু উত্তোলন করছে একটি সিন্ডিকেট।

এই অবৈধভাবে বালু কাটার বিষয়ে নদীর পাড়ে বসবাসকারী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ক্ষমতার বলে এরোন মোল্লা, মান্নান সদ্দার, ও কেয়ামত মোল্লার নেতৃত্বে দীর্ঘদিন যাবত এই বালু উত্তোলন চলছে।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন নৌকার মাঝি এবং স্থানীয় কিছু লোক সাংবাদিকদের বলেন, আমরা কয়েকবার অবৈধ বালি কাটা বাধা দিয়েছি, তখন এই মহলটি আমাদের বিভিন্ন কথা বলে এবং ম্যাসিন এক জায়গা থেকে তুলে অন্য জায়গা নিয়ে বালি কাটে।

ওই নৌকার মাঝি আরো বলেন, এই মহল যেভাবে বালি কাটতেছেন এতে আরও নদী ভাঙ্গন বেড়ে গেছে অামরা নিরীহ মানুষ কি করবো। আপনারা সাংবাদিকরা এসেছেন আপনারা এই অবৈধ বালু কাটা বন্ধ করে দিন।

এ সময় বালু উত্তোলনকারী ১নং এরোন মোল্ল্যার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি চর কিনেছি, তখন এরোন মোল্ল্যার কাছে চর কেনার কাগজ দেখতে চাইলে তিনি তাল বাহানা দেখিয়ে বিভিন্ন নেতার নাম বলে এড়িয়ে যাই।

এরপর ২ নং মান্নান মোল্ল্যার সাথে কথা হলে তিনি বলেন, আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে চর কিনেছি, তখন তাকে বলা হয় চর থেকে বালি না কেটে আপনারা কেনো অন্য জায়গা থেকে বালি কাটতেছেন। তখন তিনি চেয়ারম্যানের দোহাই দিয়ে এড়িয়ে যাই। এবং সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

এরপর সাংবাদিকের পরিচয় গোপন রেখে বালু কেনার কথা হয় ৩ নং কেরামত মোল্ল্যার সাথে তিনি বলেন আমি ড্রেজার মালিক এবং ওদের পাটনার অামরা নদীর যেকোনো জায়গা থেকে বালি কাটি আপনার বালি লাগবে নাকি।

এনিয়ে মুঠোফোনে লোহাগড়া উপজেলা সহকারী ভূমি কমিশনার রাখি ব্যানার্জির সাথে কথা হলে তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা