বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী শিশু নির্যাতন প্রতিরোধে সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি বিকালে সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরমান আলী।

সভায় উপস্থিত ছিলেন ১ নং, ২ নং ও ৩ নং ওয়ার্ডের সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ।
ব্র্যাকের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকি যুব সংসদ এর আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এরপর সুরক্ষা কমিটির সদস্যরা এক বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরী করেন।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যে মো. সুরমান আলী বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে পুরুষ ও ইয়ুথদের বিশেষ ভাবে ভূমিকা রাখতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান টিটু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স এর ফ্যাসিলিটেটর মো. আব্দুল মান্নান, মো. শিমুল হোসেন ও মো. মনির হাসান।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক