বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদযাত্রায় মানুষের ঢল দেখে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জেলায় জেলায় যখন পদযাত্রা শুরু করেছি, জোয়ারের মতো মানুষের ঢল নেমেছে, চারিদিকে যখন বাঁধভাঙা উচ্ছ্বাসের পদধ্বনি, তখন আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন করে ষড়যন্ত্র। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান আছে।

বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার দাবি নিয়ে আয়োজিত পদযাত্রা উপলক্ষে পটুয়াখালী শহরে এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পটুয়াখালী জেলা এনসিপির সমন্বয়ক জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিনসহ অন্যরা বক্তব্য রাখেন।

নাহিদ অভিযোগ করে বলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমলাতন্ত্রের সিস্টেমসহ বাংলাদেশের এস্টাবলিস্টমেন্টগুলো এ অভ্যুত্থানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে। আমরা মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম বদল করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি; কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সঙ্গে কোনো আপস নেই, ঐক্য নেই।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এ বছরের আগস্ট হবে স্বৈরাচারের বাংলাদেশ মুক্ত ইতিহাস।

এর আগে দুপুরে সার্কিট হাউসের সামনে থেকে নিউমার্কেট মোড় হয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ শতাধিক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পদযাত্রাটি। তারা পদযাত্রা শেষে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকালে নেতারা বরগুনার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন।

এদিকে এ কর্মসূচি উপলক্ষে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শহরের প্রধান সড়কজুড়ে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকায় সেজেছে পুরো এলাকা।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ