বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরম শ্রদ্ধায় বীর সন্তানদের স্মরণের মধ্য দিয়ে সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে মহান বিজয় দিবস পালন

সাতক্ষীরা প্রতিনিধি: গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের স্মরণের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালিত হয়েছে চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস-২০২৪। বাঙালির বীরত্বে কাব্যগাঁথা এ দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে ১৬ডিসেস্বর (সোমবার) সকাল থেকে পালিত হয় বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, কোরাআন তেলোয়াত, গীতাপাঠ, শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত ও কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ এবং শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত।

বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, সাংবাদিক জিএম আমিনুল হক, সাংবাদিক এমএ মাজেদ, সহকারী শিক্ষক খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফুন নাহার, শিক্ষার্থী সাবরিন সুলতানা মিম, তাহিরা আক্তার মিম, লামিয়া সুলতানা, মারিয়া সুলতানা, নুসরত জাহান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হারুন অর রশিদ। এ সময় স্কুলের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু