রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবাস উদযাপন

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে একটি বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজের মাঠ থেকে একটি বিশাল বিজয় র‌্যালী কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্বে ও বাগআঁচড়া হাই স্কুল মাঠ থেকে উপর একটি বিশাল র‌্যালী বাগআঁচড়া ইউনিয়নের বিএনপির নেতা কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে র‌্যালিতে অংশগ্রহণ করেন বিএনপি এবং বিএনপি’র সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাগআঁচড়া বাজারের বিভিন্ন রাজপথ। দীর্ঘদিন পরে এই কর্মসূচি ঘিরে বাগআঁচড়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে।

বিজয় র‌্যালীটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগআঁচড়া নাসির মেম্বারের মার্কেটের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি।

র‌্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক তাজউদ্দীন আহমেদ, শার্শা থানা বিএনপির সদস্য মশিয়ার রহমান,শহিদুল ইসলাম, শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুবদলের যুগ্ন আহ্ববায়ক মেহেদী হাসান,শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাফিকুল হাসান রিপন,যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনি, শার্শা থানা যুবদলের সদস্য আল উজায়ের সুজন, থানা ছাত্রদলের সদস্য খাদিমুল বাসার সুমন,বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম লাল্টু,রাজু মোল্লা, জাহিদ হাসান,হাসানুজ্জামান হাসান, আশিকুজ্জামান আশিক, মুন্না প্রমুখ

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক