বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি

পর্যালোচনা করে শিগগিরই সাংবাদিকদের নতুন অ্যাক্রেডিটেশন কার্ড দেবে সরকার

বাংলাদেশ সচিবালয়ে ঢুকতে সাংবাদিকদের শিগগিরই নতুন করে আবেদন নিয়ে মাধ্যমে অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

গত বুধবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে এর নিরাপত্তা ও সুরক্ষা বিবেচনায় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায়।

শনিবার ওই বার্তায় বলা হয়, ‘চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাসের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তরের (পিআইডি) মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশনের আবেদন আহবান করবে।
এই সময়ে, যেকোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। সাংবাদিকদের সাময়িক এই অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে।’

এর আগে শুক্রবার সচিবালয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সচিবালয়ের ‘নিরাপত্তার স্বার্থে’ সাংবাদিকদের সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিলের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের জন্য ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হল।’
এতে আরও বলা হয়, ‘নিরাপত্তা বাড়ানোর স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যু করা স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যু করা অস্থায়ী পাস ছাড়া বাকি সব অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) পাস বাতিল করা হল।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পাস বাতিল হয়েছে, তারা ১৫ দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের বিশেষ সেলের মাধ্যমে অস্থায়ী প্রবেশ পাসের আবেদন করতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী