সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম যুবদল নেতা মাসুম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ‘আরার’ গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম হয়েছে যুবদল নেতা মো. মাসুম বিল্লাহ (৩৫)। ঘটনাটি ২৯ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে ‘আরার’ গ্রামের মক্কা পুকুর এলাকায় ঘটে। ঘটনা সূত্রে জানা যায় আরার গ্রামের আব্দুর রকিবের পুত্র মক্কা পুকুরের সামনে মনোহরের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলো। একই এলাকার আওয়ামী লীগনেতা তানভীর হোসেন রিপন ও রহিম মালীসহ তার পরিবারের অন্য সদস্যরা মাসুম বিল্লার দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করে। কিন্তু দীর্ঘ দিন ধরে সেই টাকা না দেওয়ায় মাসুম বিল্লাহ তাদের কাছে পাওনা টাকার তাগেদা দেয়। এক পর্যায়ে গত ২৯ ডিসেম্বর হালখাতা সূত্রে পাওনা টাকা চাওয়ায় একই গ্রামের আওয়ামীলীগনেতা তানভীর হোসেন রিপন, রহিম মালি, গোলাম আলীর পুত্র নয়ন মালি, মৃত দ্বীন ইসলামের পুত্র শুভ মালি, লিপ্টন এর পুত্র কুল্যা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, রহিম মালির পুত্র লিপ্টন মালি, আমজেদ মালির পুত্র জাহিদুল মালিসহ একদল সংঙ্গবদ্ধচক্র দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মাসুম বিল্লাহ এর দোকানে এসে মাসুম বিল্লাহকে বেধড়ক মারপিট করে জখম করে। এবং মাসুম বিল্লার দোকানে হালখাতার প্রায় ৩ লক্ষ টাকা লুটপাট করে দোকান ভাংচুর করে বলে অভিযোগ করেন মাসুম বিল্লাহ।

এলাকাবাসী আহত মাসুম বিল্লাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত মাসুম বিল্লাহ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । সরেজমিনে হাসপাতালে যেয়ে দেখা যায় আহত মাসুম বিল্লার মাথায় কয়েকটি সেলায় দেওয়া হয়েছে। আহত মাসুম বিল্লাহ এ প্রতিবেদককে বলেন, হামলাকারী আওয়ামীলীগনেতা তানভীর হোসেন রিপন, রহিম মালি,নয়ন মালি, শুভ মালি, আবুল হোসেন, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন,লিপটন ও জাহিদুলের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি সঠিক বিচার চাই। আহত মাসুম বিল্লাহ সঠিক বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে হামলাকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী