শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানকে সুপার ওভারে হারাল যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সুপার ওভারে হারাল যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ১৫৯ রান। যুক্তরাষ্ট্র ৩ উইকেট হারিয়ে থামে ১৫৯ রানেই। ফলে ম্যাচটি গড়িয়েছে সুপার ওভারে।

পরে সুপার ওভারে ১ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র ১৮ রান তোলে। জবাবে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তোলে ১৩ রান।

বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শুরু থেকেই তাদের চাপে রাখেন যুক্তরাষ্ট্রের বোলাররা।

বলার মতো রান করতে পারেন কেবল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মিডল অর্ডার ব্যাটার শাদাব খান।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ফেরেন ব্যক্তিগত ৯ রানে। পরের ওভারে তিনে নামা উসমান খান ফেরেন ৩ রানে।

এছাড়া পঞ্চম ওভারে নামা ফখর জামান ১১ রানে সাজঘরে ফেরেন।

২৬ রানে ৩ উইকেট হারানোর পর শাদাব ও বাবর মিলে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন। একপ্রান্তে বাবর থাকেন মাটি কামড়ে। অন্যপ্রান্তে কিছুটা হাত খুলে খেলেন শাদাব। তারা দুজন মিলে যোগ করেন ৭২ রান।

শাদাব ২৫ বলে ৪০ রান করে ফেরেন। এরপর ক্রিজে এসে প্রথম বলেই আউট হন আজম খান। একের পর এক উইকেট পতনের চাপে আর হাত খুলতে পারেননি বাবর। দলকে ১২৬ রানে রেখে জসদীপ সিংয়ের বলে এলডব্লিউ হয়েছেন তিনি। ৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি।

শেষদিকে ইফতিখার আহমেদের ১৪ বলে ১৮ রান ও শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে অপরাজিত ২৩ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে পাকিস্তান।

জবাবে খেলতে নেমে দারুন শুরু করে যুক্তরাষ্ট্র। শেষদিকে ৪২ বলে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৫৬ রান, হাতে তখনও ৯ উইকেট। ম্যাচ তখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই ছিল। তবে শেষ ১২ বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ২১ রান। তখন ১৯তম ওভারে আক্রমণে এসে মোহাম্মদ আমির ৬ রান দিয়ে ‍যুক্তরাষ্ট্রের জয়ের পথটা কঠিন করে ফেলে।

তবে ২০তম ওভারে বল করতে এসে খেই হারিয়ে ফেলেন হারিস রউফ। শেষ ওভারে প্রথম তিন বলে ৩ রান দেওয়া রউফকে পরে চার-ছক্কা হাকিয়ে স্কোরে সমতা টেনে ফেলে যুক্তরাষ্ট্র।

পরে সুপার ওভারে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরের হাতে বল তুলে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে সিদ্ধান্তটি বুমেরাং হয় পাকিস্তানের জন্য। প্রথম বলে বাউন্ডারি হজম করা আমির ওই ওভারে দেন ১৮ রান। এরপর জবাব দিতে নেমে তারা ব্যাটিংয়ে পাঠায় ইফতিখার আহমেদ ও ফখর জামানকে। তবে সুপার ওভারে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩ রান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা