বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে দুর্দান্ত জয়ের পর দুই ধাপ এগিয়ে সালমান আগার দলকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট শিকার করেন নাহিদ। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে দুই ম্যাচে একটি ড্র ও একটি হার নিয়ে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট অর্জন করেছিল শান্তর দল। ফলে অবস্থান ছিল অষ্টম। তবে পাকিস্তানকে হারানোর পর তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৪৪.৪৪। এতে নয় দলের টেবিলে ছয়ে উঠে এসেছে লাল-সবুজরা। অন্যদিকে এই হারের ফলে পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। তিন ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ এখন ৩৩.৩৩।

বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা আছে তিনে, শ্রীলঙ্কা চারে এবং ভারত অবস্থান করছে পাঁচ নম্বরে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি