শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় টুম্পার আত্মহত্যায় বাধ্যকারীদের শাস্তির দাবিতে র‍্যালী ও মানববন্ধন

সাতক্ষীরার পাটকেলঘাটায় মৌসুমী সাহা টুম্পার আত্মহত্যায় বাধ্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল ১১টায় পাটকেলঘাটা থানার কুমিরা বাজার মোড় হতে পাঁচরাস্তা মোড়ে এসে র‍্যালী শেষের মাধ্যমে মানববন্ধন পালিত হয়েছে।

এসময় আত্নহত্যায় বাধ্যকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ টিভির সাতক্ষীরা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, দৈনিক কালের চিত্রের পাটকেলঘাটা প্রতিনিধি ও দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শেখ সানজিদুল হক ইমন, সাতক্ষীরা প্রেসের জেলা প্রতিনিধি মোহাম্মদ আল মামুন ইসলাম, সাতক্ষীরা প্রেসের বিশেষ প্রতিনিধি অনুপাম, আনন্দ টিভির ক্যামেরাপারসন ও সাতক্ষীরা প্রেসের স্টাফ রিপোর্টার আব্দুর রউফ, তালা উপজেলার দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুল ইসলাম- সাধারণ সম্পাদক বাবলু বিশ্বাস- সাংগঠনিক সম্পাদক বাসুদেব, সাংবাদিক মফিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সাতক্ষীরা জেলা সভাপতি হাসানুর রহমান হাসান মৌসুমী সাহা টুম্পার আত্মহত্যায় বাধ্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মৌসুমী সাহা টু্ম্পা গত ২৫ আগস্ট মঙ্গলবার শ্বশুর শ্বাশুড়ী এবং স্বামীর মাঝে সম্পত্তির দ্বন্দে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে পল্লীবিদ্যুৎ রোডস্হ নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন। যেখানে মৃত্যুকালে একটি চিরকুট লিখে মৃত্যুর জন্য শ্বশুর শ্বাশুড়ীকে দায়ী এবং শাস্তির দাবি জানান। ঘটনার দিন শিক্ষক উৎপল সাহা পাটকেলঘাটা থানায় বাদী হয়ে পিতা অবঃ শিক্ষক দ্বীনবন্ধু সাহা, মা, ভাই সহ ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে দ্বীনবন্ধু সাহা ও তার স্ত্রী গ্রেফতার থাকলেও বাকি দু’জন পলাতক আছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা