বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় বাড়িতে একা পেয়ে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেফতার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জুসখোলা এলাকা থেকে বার বছর বয়সী মেয়েকে ধর্ষনের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত ধর্ষকের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামের তবারক সরদারের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তিনি আবার বিবাহ করেন। সেই পক্ষের দুটি কন্যা সন্তান রয়েছে। একটি কন্যা সন্তান পাবনাতে কাজ করে। অপরজন ১২ বছর বসয়ী ছোট মেয়েটি ঢাকায় কাজ করে। সম্প্রতি সে বাড়িতে আসার পর তার সৎ বাবা তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে।

তিনি আরো বলেন, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে তার সৎ বাবা তাকে ধর্ষন করে। পরে মেয়েটি এ ঘটনাটি তার মাকে জানালে তার মা বাদী হয়ে পাটকেলঘাটা থানায় তার (সৎ বাবার) বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা করেন। এ মামলায় ভোরে তাকে গ্রেফতার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা