শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেশবপুর

সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে মিনিস্টার ফ্রিজের সৌজন্যে ও পাটকেলঘাটা জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল খেলার ১ম সেমিফাইনাল বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম সেমিফাইনালে অংশগ্রহন করে কেশবপুর ফুটবল একাদশ ও চুকনগর ফুটবল একাদশ।

কেশবপুর ফুটবল একাদশ ৩-০ গোলে চুকনগর ফুটবল একাদশ কে হারিয়ে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

খেলায় প্রভাষক ইয়াছিন আলীর পরিচালনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের সাতক্ষীরা ইনচার্জ আল মামুন ইসলাম, শেখ সানজিদুল হক ইমন প্রমুখ।

খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন পাটকেলঘাটা স্পোর্টিং ক্লাবের সভাপতি ইকবাল হাসান, আল ইমরান, আব্দুল্লাহ আল মুবিন, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, আশিক বিল্লাহ, মিরাজ হাসান, আশরাফুল ইসলাম, রাকিব হোসেন সামী, জুবায়ের রহমান দীপ্ত, রেদওয়াল্লাহু, রমজান আলী প্রমুখ।

খেলায় মিডিয়া পার্টনার ছিল আনন্দ টিভি। পাটকেলঘাটা মিনিস্টার শোরুম স্পন্সর করে।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা