বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাবনায় কমছে পেঁয়াজের দাম

পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে নতুন পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে আরও অনেকদিন আগে। কিন্তু হঠাৎ করে দাম কমায় বিপাকে পড়েছেন চাষীরা। বাজারে ভারতীয় পেঁয়াজ প্রচুর পরিমানের মজুদসহ দেশী পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে দেশী পেঁয়াজের।

জানা যায়, ৩ মাস আগে মৌসুমী পেঁয়াজ ওঠার শুরুতে প্রতি মণ পেঁয়াজ মাত্র ৮০০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি হয়। এর ১ মাস পর প্রতিমণ পেঁয়াজের দাম ২০০ টাকা বৃদ্ধি পায়। কিন্তু ১০/১৫ দিনের ব্যবধানে আবার বাজার কমে গিয়ে বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০০-১১০০ টাকা দরে।

পেঁয়াজ চাষী ওমর আলী প্রামাণিক বলেন, রমজান মাসে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়। এতে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দেয়। কিন্তু ১ মাসের ব্যবধানে পেঁয়াজের বাজারে আবার ধস নামে।

উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ পেঁয়াজ চাষী কামরুজ্জামান বলেন, বর্তমান বাজারে পেঁয়াজ বিক্রি করে কৃষকের উৎপাদন খরচের চেয়ে প্রতি মণে ২০০-৩০০ টাকা লোকসান হচ্ছে। তাতে আমাদের লোকসান গুনতে হচ্ছে।

সুজানগর পৌর পেঁয়াজ বাজারের আড়তদার আবুল কালাম বলেন, বাজারে প্রচুর ভারতীয় পেঁয়াজ মজুদ আছে। সেই সঙ্গে দেশী পেঁয়াজের আমদানিও প্রচুর। ফলে পেঁয়াজের বাজার বাড়ছে না।

সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, দেশী পেঁয়াজের পাশাপাশি ভারতীয় পেঁয়াজের সরবরাহ থাকায় বর্তমানে বাজার মন্দা। আশা করা যাচ্ছে সামনে পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক